[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইয়ে পিকআপ- মোটরসাইকেল সংঘর্ষে মসজিদের ইমাম-খতিব ও মুয়াজ্জিন নিহত


sohel প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৬, ২:৪৭ অপরাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ে পিকআপ- মোটরসাইকেল সংঘর্ষে মসজিদের ইমাম-খতিব ও মুয়াজ্জিন নিহত

এম, এ কাশেম,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন রোডে অবস্থিত জোরারগঞ্জ হাইওয়ে থানা (চৌধূরীরহাট) এলাকায় মোটরসাইকেল ও মাছবাহী পিকআপ মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন্ একজন। এবং তার সাথে থাকা অপর মোটরসাইকেল আরোহী গুরুতর: আহত হন। আহত জনকে দ্রুত মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার ও মৃত্যু ঘটে।

ঘটনাস্থলে নিহত মোঃ জয়নাল আবেদীন মীরসরাই উপজেলার
১১ নং মঘাদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ দরগাহ পাড়া কালা পিরশা জামে মসজিদ এর খতিব হিসেবে দায়িত্ব রত: ছিলেন।
এবং তার সাথে থাকা উক্ত মসজিদের মুয়াজ্জিন মোঃ জহির উদ্দিন গুরুতরভাবে আহত হলে তাকে মেডিকেলে নেয়ার পথে মৃত্যু ঘটে।
প্রত্যেকদর্শী সূত্রে জানা গেছে, ২ আগষ্ট (রবিবার) জোহরের নামাজের পর তারা মোটরসাইকেল আরোহী হয়ে যাওয়ার প্রাক্কালে ঘটনাস্থল অতিক্রম করার সময় দ্রুত বেগে আসা পিকআপ টি তাদের মোটরসাইকেল টিকে প্রচন্ডভাবে ধাক্কা দিলে মোটরসাইকেল টি দুমড়েমুছড়ে যায়। এ সময় তারা উভয়েই ছিটকে পড়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই ইমাম-খতিব জয়নাল আবেদীন নিহত হন। অপরজন মুয়াজ্জিন জহির উদ্দিনকে দ্রুত মেডিকেলে নেয়ার পথে তার ও মৃত্যু ঘটে।
মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Bangla Photocard Generatorv3.7