[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইয়ে জঙ্গলাবিষ্ট পথ ও কবরস্থানের ময়লা আবর্জনা পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন সেচ্ছাসেবক দল নেতা শাহিন


sohel প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ে জঙ্গলাবিষ্ট পথ ও কবরস্থানের ময়লা আবর্জনা পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন সেচ্ছাসেবক দল নেতা শাহিন

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের মীরসরাইয়ে জঙ্গলাবিষ্ট পথ ও ময়লা আবর্জনা পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন সেচ্ছাসেবক দল নেতা আবদুল গণি শাহিন।

সূত্র জানায়, বিএনপি’র চেয়ারম্যান ও বর্তমান দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক পরিস্কার-পরিচ্ছন্ন সবুজ বাংলাদেশ গড়ার ঘোষণা বাস্তবায়নে মীরসরাই থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন এর সার্বিক নির্দেশনা মোতাবেক মীরসরাই পৌরসভার ১নং ওয়ার্ডকে পরিস্কার- পরিচ্ছন্ন রাখার নিমিত্তে গত কয়েক দিন যাবত নিরলস কাজ করে যাচ্ছেন স্থানীয় ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল গণি শাহিন।
বরাবরের মতো গত ২ আগষ্ট দিনভর তিনি তার সহকর্মীদের সাথে নিয়ে জঙ্গলাবিষ্ট রাস্তা ও রাস্তার আশপাশ এবং কবরস্থান পরিষ্কার পরিস্কার করার কাজে নিয়োজিত ছিলেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পৌরসভার ১নং ওয়ার্ড কৃষকদলের মোঃ নুর-উন নবী ও আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের নাঈম, শাহিন আলম, আলতাফ এবং নুর খান সুজন সহ আরো কয়েকজন।
প্রাসঙ্গিক বিষয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল গনি শাহিন জানান,
“কবরস্থান আমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। ফলে, কবরস্থান পরিষ্কার রাখার মাধ্যমে মৃতদের প্রতি সম্মান প্রদর্শন ও ভালোবাসার বহি: প্রকাশ।
মৃত্যু সবার জন্য অনিবার্য যে তা সর্বজন বিদীত উল্লেখ করে তিনি বলেন, কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শুধু দায়িত্ব নয়, এ’টি আমাদের নিজেদের শেষ ঠিকানার কথা মনে করিয়ে দেয়।ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কার করে কবরস্থানকে পরিস্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে আমাদের সবার পরিবারের মৃতদের প্রতি এক নীরব ভালোবাসার বহি:প্রকাশ।
যে কবরস্থানে একদিন আমাদের সবাইকে ও দুনিয়ার সকল মোহ ত্যাগ করে চিরনিদ্রায় শায়িত হতে হবে।
আর সেই পবিত্র আঙিনাকে পরিষ্কার- পরিচ্ছন্ন করে রাখার ক্ষুদ্র প্রয়াস আমাদের।
ওই পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম আগামীতে ও অব্যাহত রাখবেন বলে জানান দেন সেচ্ছাসেবক দল নেতা আবদুল গনি শাহিন।

Bangla Photocard Generatorv3.7