[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীস্থ সকল পুলিশ ইউনিটের অফিসার ও ফোর্সের সঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত


sohel প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন /
রাজশাহীস্থ সকল পুলিশ ইউনিটের অফিসার ও ফোর্সের সঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমাদের জন্মভুমি ডেক্স

আজ ২ আগস্ট ২০২৬, বেলা ৩:৩০ টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে রাজশাহী বিভাগ ও রাজশাহী মেট্রোপলিটনের সকল পুলিশ ইউনিটের অফিসার ও ফোর্সের সঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ, এমপি মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন পেশাগত চ্যালেঞ্জ, আবাসন সমস্যা, কর্মপরিবেশের উন্নয়ন, লজিস্টিক সহায়তা এবং জনসেবার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়গুলো মনোযোগসহকারে শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

তিনি বলেন, পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে পিআরবি ও প্রচলিত আইন অনুযায়ী পরিচালনা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রকার অন্যায্য রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে না এবং ভবিষ্যতেও করা হবে না।

মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আশিক সাইদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন, গ্রেড -১) জনাব এ কে এম আওলাদ হোসেন এবং অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস্) জনাব খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম।
সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7