

নিজস্ব প্রতিবেদক,
নওগাঁ:স্থানীয় জনসাধারণের সহযোগিতায় নওগাঁর পোরশা থানা পুলিশ অভিযান চালিয়ে ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটকৃতের নাম আইনাল ৩৭ তার পিতার নাম মৃত দছিমুদ্দিন। বাড়ি নওগাঁ জেলার পোরশা থানাধীন ৪নং গাঙ্গুরিয়া ইউনিয়নের সরাইগাছী গ্রামে।
পোরশা থানা পুলিশ জানায়, শনিবার সরাইগাছী গ্রামস্থ আবাসন-১ গুচ্ছগ্রাম ব্রীজের উপর অভিযান চালানো হয়। এসময় আইনালের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচায় রাখা ১টি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় সর্বমোট ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮,৪০০ টাকা।
এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পোরশা থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :