

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা ভুমি অফিসে ঘুষ নেয়ার ঘটনা ধারণকৃত ভিডিও এর মাধ্যমে প্রমাণিত হওয়ায় ঘুষ গ্রহণকারী উপসহকারীকে শামসুন নাহারকে সৈকত নগরী কক্সবাজারের মহেশখালীতে বদলি করা হয়েছে বলে প্রাপ্ত সংবাদে জানা গেছে।
সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, সেবা প্রত্যাশী এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নেয়ার সময় দরকষাকষির ধারণাকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এতে মীরসরাই সদর ইউনিয়ন ভুূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা শামসুন নাহারকে কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন ভূমি অফিসে বদলী করা হয়েছে।
অপরাধ প্রমাণিত হলে যে কোনো সরকারি কর্মকর্তা/কর্মচারির বিরুদ্ধে শাস্তি স্বরূপ বদলী না করে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি চাকরিচ্যুত করা উচিত বলে মনে করেন অনেকেই।
কেউ কেউ বলছেন- উক্ত উপ সহকারী ভুমি কর্মকর্তা শামসুর নাহারকে মীরসরাই থেকে সৈকত নগরী কক্সবাজারের মহেশখালীতে বদলি করা মানে পদোন্নতির সামিল !?
তবে, তার নিজের বলা কথায় একাধিক জনের কাছ থেকে জানা গেছে, তিনি নাকি ওই টাকা নেয়া ঘুষ নয় খরচপাতির কথা বলেছিলেন?
আপনার মতামত লিখুন :