[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীতে চোরাই মালামালসহ ১ জন গ্রেপ্তার


sohel প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৬, ১১:০৪ অপরাহ্ন /
রাজশাহীতে চোরাই মালামালসহ ১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে চোরাই মালামালসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ ০২ আগস্ট ২০২৬, শনিবার সকাল আনুমানিক পৌনে ৬টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ পদ্মা আবাসিক লেকেরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় চোরাই মালামালসহ তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম মো: সোহাগ ইসলাম (২৪) তার পিতার নাম মো: মাহাতাব আলী। বাড়ি রাজশাহীর কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া গ্রামে।

চন্দ্রিমা থানা পুলিশ জানায়, সোহাগের হেফাজত থেকে *১টি চার্জার ভ্যান, প্লেনসিটের ১টি দরজা ও ১টি জানালা, ১টি লোহার গ্রিল এবং ১টি প্লাস্টিকের দরজা* উদ্ধার করা হয়।

এ ঘটনায় চন্দ্রিমা থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Bangla Photocard Generatorv3.7