মোছাঃ শাহানা খাতুন
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে জিআর সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতারকৃতের নাম ইব্রাহিম খলিল।
র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের জিআর মামলায় সাজা পরোয়ানা ছিল এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.