[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রাম জুড়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র মধ্যে দৌড়ঝাঁপ, তবে, দল থেকে মনোনয়ন পেতে বিগত ১৭ বছরের ডকুমেন্ট প্রযোজ্য হবে


sohel প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৬, ৯:৪১ অপরাহ্ন /
চট্টগ্রাম জুড়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র মধ্যে দৌড়ঝাঁপ, তবে, দল থেকে মনোনয়ন পেতে বিগত ১৭ বছরের ডকুমেন্ট প্রযোজ্য হবে

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উত্তর চট্টগ্রামের সর্বোত্র বিএনপি’র সাধারণ নেতা কর্মী থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের নেতাদের ও চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থী হতে দৌড়ঝাঁপ দেখা যাচ্ছে।

নির্বাচনের সময়োক্ষণ অতি দ্রুততম: ঘনিয়ে আসছে বিধায়-ই ওই সব নেতা কর্মীদের মধ্যে অনেকেই ব্যস্ত সময় পার করে যাচ্ছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসার কারণে বিএনপি থেকে তরুণ-যুবক সহ যেনতেন আকারের নেতা কর্মীরা প্রার্থী হওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। কেউ কেউ ইতিমধ্যে দান-অনুদান সহ বিভিন্ন ভাবে লক্ষ লক্ষ টাকা বিলিয়ে ও দিয়েছে! ওদের মধ্যে অধিকাংশই হচ্ছে- বিগত ১৭ বছর আওয়ামী শাসনামলে এলাকার বাইরে থাকারা।
বিশেষ করে যারা বিগত সময়ে বছরের পর বছর দেশের বাইরে কাটিয়েছেন। এবং কেউ কেউ আছেন আরাম আয়েসে ঢাকা-চট্টগ্রাম সহ দেশের অন্যান্য শহরগুলোতে ব্যবসা বাণিজ্য এবং চাকুরী সহ নানাবিধ: ভাবে থেকে ছিলেন। কিন্তু, নিজের এলাকায় ছিলেন না তারা।
আর ৫ আগষ্টের পর থেকে এলাকায় যাতায়াত শুরু করলে ও নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে এলাকায় অবস্থান করে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী হওয়ার মানসে উপরোক্ত কর্ম তৎপরতা চালিয়ে যাচ্ছে।
তবে, যাদের যোগ্যতা এবং এলাকায় জনসমর্থন আছে তারাই পাবে দলীয় ভাবে মনোনয়ন। এর বাইরে হুক্কা হুয়া করে কোনো লাভ হবে না বলে বিএনপি’র একাধিক ঘনিষ্ঠ সূত্র থেকে তা নিশ্চিত হওয়া গেছে।
বিএনপি’র পক্ষ থেকে বলা হয়েছে, যতোজন- ই প্রার্থী হোক্ না কেনো দল থেকে মনোনয়ন পাবেন মাত্র একজন। আর দল মনোনীত প্রার্থীর পক্ষে সবাই একযোগে কাজ করে যেতে হবে। এর বাইরে আর কোনো সুযোগ নেই। যদি কেউ দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনে প্রার্থী হয় তাহলে তার বিরুদ্ধে দল সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেবে।
এদিকে প্রাপ্ত সংবাদে জানা গেছে, ইতিমধ্যে অনেকেই আছেন যাদের লেখা পড়া একেবারেই সর্ব নিন্মে তারা বিগত সময়ের মতো প্রার্থী হতে পারবেন মনে করে ইতিমধ্যে অনেক টাকা খরচ করে ফেলেছেন বিভিন্ন ভাবে। কিন্তু, সরকারি ভাবে যখন একজন চেয়ারম্যান এর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এবং মেম্বার এর এসএসসি হতে হবে বলে সার্কুলার জারি করা হয়েছে তাতে অনেকেই বিপাকে পড়ে গেছে। এবং তারা যদি শিক্ষাগত যোগ্যতার কারণে প্রার্থী হতে না পারে তাহলে তারা যে টাকা গুলো খরচ করে ফেলেছে বিভিন্ন ভাবে তির কি হবে?
উত্তর চট্টগ্রামের প্রথম উপজেলা মীরসরাই থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি উপজেলায় ঠিক একই অবস্থা বিদ্যমান রয়েছে। মীরসরাই সহ প্রায় প্রতিটি উপজেলায় বিএনপি’র এমপিদের দ্বারস্থ হচ্ছেন অনেকেই। কেউ কেউ আছেন কি ভাবে এমপি কে খুশি করে মনোনয়ন হাতিয়ে নিতে পারবেন সেই মানসিকতায়! কিন্তু, তারা জানেন না যে, সরকার’র ঘোষণা/সার্কুলার মোতাবেক শিক্ষাগত যোগ্যতা না থাকলে এমপি ও কিছু করতে পারবেন না।

Bangla Photocard Generatorv3.7