

নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।
শনিবার *১ আগস্ট* পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের ওপর হামলা চালাতে পারে। গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতেই এই সতর্কবার্তা পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পুলিশের টহল, ডিউটি ও যানবাহন চলাচলের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্পের নিরাপত্তা বাড়ানো এবং সন্দেহজনক ব্যক্তি ও বস্তুর ওপর নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :