পূর্বাহ্ণ ০২:১০
শনিবার
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ রায়গঞ্জ উপজেলায় কমিটি গঠন ও সমাবেশ


sohel প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৩:০৩ অপরাহ্ন /
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ রায়গঞ্জ উপজেলায় কমিটি গঠন ও সমাবেশ

সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডের আমশড়া মার্কাস জামে মসজিদে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকার কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর সালাতের পর থেকে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলামের সঞ্চলনায় আমশড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মুর্তজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহসভাপতি মোঃ শফিউল ইসলাম সেক্রেটারী মোঃ আব্দুল মতিন, যুবসংঘের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মাহমুদ । মোঃ সাখাওয়াত হোসেন মাষ্টার সভাপতি, মোঃ জহুরুল ইসলাম সাধারণ সম্পাদক, মোঃ শিহাব উদ্দিন সংগঠনিক সম্পাদক, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল বারী অর্থসম্পাদক, মোঃ ফারুক আহমেদ প্রচার সম্পাদক, আব্দুর রাজ্জাক শিক্ষা বিষয়ক সম্পাদক, মোঃ আতাউর রহমান ঝুন্টু সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃ একরামুল হক যুব বিষয়ক সম্পাদক, মোঃ হাসান আলী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম দপ্তর বিষয়ক সম্পাদক করে পূর্ণঅঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও মোঃ গোলাপ মুন্সী, মোঃ আব্দুল হাকিম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান মোঃ আমজাদ হোসেন, মোঃ আব্দুস ছামাদ, মোঃ আব্দুস সবুর, মোঃ আবু হানিফ, মোঃ সোলায়মান হোসেনকে উপদেষ্টা করেও নাম ঘোষণা করা হয়। পরি শেষে নতুন কমিটির শফত বাক্য পাঠ করান জেলা সভাপতি মোঃ মুর্তজা।