পূর্বাহ্ণ ০২:১০
শনিবার
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, চোরাই বাইসাইকেল উদ্ধার​”


sohel প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ১০:০৫ অপরাহ্ন /
লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, চোরাই বাইসাইকেল উদ্ধার​”

মোঃআইয়ুব আলী, লালপুর (নাটোর)
নাটোরের লালপুরে পুলিশি অভিযানে চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া একটি বাইসাইকেল উদ্ধার করে পুলিশ।​শুক্রবার (২৪ জুলাই) সকাল ৮:০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিরস্ত্র) আব্দুল হাই সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় দক্ষিণ লালপুর কলোনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।​গ্রেপ্তারকৃত আসামির নাম বিদ্যুৎ কুমার (২২)। তিনি লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রামকান্তপুর গ্রামের শ্রী স্বপন কুমার ও শ্রীমতি চায়না রানীর ছেলে।​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিদ্যুৎ চুরির বিষয়টি স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লালপুর ডিগ্রি কলেজ মোড় এলাকা থেকে চুরিকৃত আলামত হিসেবে একটি দুই চাকা বিশিষ্ট ‘হিরো’ ব্র্যান্ডের বাইসাইকেল উদ্ধার করা হয়।​লালপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ২৪ জুলাই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।