[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

২৪ কোটি টাকা ব্যয় সাপেক্ষ রাস্তার উদ্বোধন: এমপি নুরুল আমিন’র মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান’র উন্নয়নের সুফল পাচ্ছে মীরসরাই বাসী


sohel প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন /
২৪ কোটি টাকা ব্যয় সাপেক্ষ রাস্তার উদ্বোধন: এমপি নুরুল আমিন’র মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান’র উন্নয়নের সুফল পাচ্ছে মীরসরাই বাসী

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ২৪ কোটি টাকা ব্যয়ে সাপেক্ষ রাস্তার শুভ উদ্বোধন করে রেকর্ড গড়লেন এমপি নুরুল আমিন।
আর এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এর উন্নয়নের সুফল ভোগ করা শুরু করেছে মীরসরাই বাসী।
২৮ জুলাই (মঙ্গলবার) বেলা ১২ টার দিকে মীরসরাই উপজেলার গ্রাম্য বড়ো বাজার মিঠাছরা-বামনসুন্দর দারোগাহাট-সাত্তার ভূঁইয়ারহাট-মাদবরহাট সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১ আসনের বিএনপি’র এমপি নুরুল আমিন।
মিঠাছরা বাজারে আয়োজিত উদ্বোধনী সভায় নুরুল আমিন এমপি বলেন, অতীতের কোনো সরকার প্রধান যাহা করতে পারেনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তা করে যাচ্ছেন যে তা সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। তিনি বলেন, আমরা আমাদের নির্বাচন কালীন সময়ে দেয়া ওয়াদা মোতাবেক আস্তে আস্তে সব (প্রায়) করে যেতে পারবো ইনশাল্লাহ। এ জন্য তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন। নুরুল আমিন এমপি দলের প্রত্যেকটি নেতা কর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সবাই ঐক্যবদ্ধ ভাবে মানুষের সেবায় কাজ করে যেতে হবে।
সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাঈন উদ্দিন কোম্পানি, লায়ন তাহের আহমেদ, ফখরুল ইসলাম, আবদুল আউয়াল চৌধুরী, নুরুল আলম মেম্বার, গাজী নিজাম উদ্দিন, দিদারুল আলম মিয়াজি, জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন, আলা উদ্দিন, নাজিম উদ্দিন, মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া কনক, কাজী রেজাউল করিম, সেচ্ছাসেবক দল নেতা সরোয়ার উদ্দিন সেলিম, যুবদল নেতা শওকত আকবর সোহাগ, হারুনুর রশিদ প্রমুখ।
উল্লেখ্য, মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়ন, ৭ নং কাটাছড়া ইউনিয়ন, ৯ নং সদর ইউনিয়ন ও ১০ মিঠানালা ইউনিয়নের হাজার হাজার মানুষ দৈনন্দিন ঢাকা-চট্টগ্রাম এর সাথে যাতায়াতের যে সড়ক ব্যবহার করতে হয় সেই সড়কটি দীর্ঘ বছরের পর বছর অযত্ন- অবহেলায় পড়ে থাকায় এতদাঞ্চলের মানুষের ভোগান্তির অন্ত ছিলো না। অথচ, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই মীরসরাইয়ের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (বর্তমানে মৃত) একজন মন্ত্রী ও ছিলেন তথাপি, ওই রাস্তাটি যথাবস্থায় পড়ে থেকে ছিলো! আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে সারাদেশের মতো মীরসরাইয়ের উন্নয়ন ত্বরান্বিত করে চলেছেন। মীরসরাই থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন জাতীয় সংসদে দাড়িয়ে অনুন্নত মীরসরাইয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরলে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মরহুম পিতার স্মৃতি বিজড়িত (যুদ্ধ কালীন এখানে শত্রুর সম্মূখ যুদ্ধে অবতীর্ণ হওয়া) এবং মা এর স্মৃতি বিজড়িত (বিগত সময়ে এখান থেকে নির্বাচিত এমপি হওয়া) মীরসরাই কে প্রাধান্য দিয়ে সমস্যা সংক্রান্ত বিষয়ে চিন্তা সাপেক্ষ বাজেট বরাদ্দ করেন।
আর তার নিরীখেই মীরসরাই উপজেলার উন্নয়নের গতি জোর কদমে চলমান রয়েছে।

Bangla Photocard Generatorv3.7