[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

লালপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মামলা দায়ের​”


sohel প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৮:৩২ অপরাহ্ন /
লালপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মামলা দায়ের​”

লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুরে পুলিশি অভিযানে ৩০ (ত্রিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।​শনিবার (১৮ জুলাই) বিকেল ০৪.০০ ঘটিকায় লালপুর থানার মহারাজপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।​গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন— মহারাজপুর গ্রামের মোঃ সামান শেখের ছেলে মোঃ তারেক হোসেন ওরফে শুভ (২১)।​পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মহারাজপুর এলাকায় শুভ’র পশ্চিম দুয়ারী বসত ঘরে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শুভ’র কাছ থেকে আনুমানিক ০৩ (তিন) গ্রাম ওজনের ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে তার সাথে থাকা আরও ২ জন সহযোগী পালিয়ে যায়।​এ ঘটনায় ধৃত আসামিসহ পলাতক ২ জনের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।​লালপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল রবিবার (১৯ জুলাই) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Bangla Photocard Generatorv3.7