

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল শিবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল (এস্কাফ) সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতের নাম-ঠিকানা র্যাবের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়নি।
র্যাব জানায়, ধৃত আসামি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার ও বিক্রির সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :