

মোঃআইয়ুব আলী,লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুর থানা পুলিশের সফল তৎপরতায় উদ্ধার হওয়া একটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন তার প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।আজ মঙ্গলবার ২৮ জুলাই লালপুর থানায় ভুক্তভোগী প্রকৃত মালিকের হাতে উদ্ধারকৃত মোবাইল ফোনটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। মোবাইল ফোনটি উদ্ধার করেন লালপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ নাহিদ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে ওই ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জিডির সূত্র ধরে এবং তথ্যপ্রযুক্তির বিশেষ সহায়তায় এএসআই মোঃ নাহিদ ফোনটির অবস্থান শনাক্ত করেন এবং উদ্ধার অভিযান চালিয়ে তা উদ্ধার করতে সক্ষম হন।নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় ফেরত পেয়ে আনন্দ প্রকাশ করেন প্রকৃত মালিক। একই সাথে দ্রুততম সময়ে ফোনটি উদ্ধার করে দেওয়ায় লালপুর থানা পুলিশ এবং বিশেষ করে এএসআই মোঃ নাহিদ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।পুলিশের এমন তৎপরতা ও জনবান্ধব সেবামূলক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।
আপনার মতামত লিখুন :