[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মোহনপুর উপজেলা যুবদলের সেক্রেটারি প্রার্থী মো: রেজাউল করিম


sohel প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৮:২১ অপরাহ্ন /
মোহনপুর উপজেলা যুবদলের সেক্রেটারি প্রার্থী মো: রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর

রাজশাহীর মোহনপুর উপজেলা যুবদলের সেক্রেটারি পদে প্রার্থী হয়েছেন মো: রেজাউল করিম।

মো: রেজাউল করিম মোহনপুর উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা। পিতা মো: নাজিমুদ্দিন ও মাতা ছায়েরা বেগম। জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত তিনি।

রাজনৈতিক জীবনে তিনি সাবেক ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক, সাবেক ৮ নং ওয়ার্ড মেম্বার এবং সাবেক মোহনপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলের তৃণমূলকে শক্তিশালী করা ও যুবসমাজকে সংগঠিত করার লক্ষ্যে তিনি মোহনপুর উপজেলা যুবদলের সেক্রেটারি পদে প্রার্থী হয়েছেন।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা ও ত্যাগের মাধ্যমে মোহনপুর উপজেলা যুবদল আরও গতিশীল হবে।

Bangla Photocard Generatorv3.7