পূর্বাহ্ণ ০৪:১১
রবিবার
৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগর যুবদলের কমিটিতে রদবদল, ৬ জনকে অব্যাহতি ৮জনকে দায়িত্ব


sohel প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন / ০
রাজশাহী মহানগর যুবদলের কমিটিতে রদবদল, ৬ জনকে অব্যাহতি ৮জনকে দায়িত্ব
শুনুন বাংলায় Ready

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপিতে পদায়িত হওয়ায় রাজশাহী মহানগর যুবদলের ৬ জন যুগ্ম আহ্বায়ককে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একইসাথে মহানগর যুবদলের ৮জনকে নতুন করে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি গত ১৫ জুলাই ২০২৬ তারিখে এ সিদ্ধান্ত কার্যকর করেন।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন- মো. রুহুল আমিন বাবলু, মো. নাসিম খাঁন, ফাইজুল হক ফাহি, সালমগীর হোসেন, আল মামুন বাবু ও মো. জামিলুর রহমান।

নতুন করে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন- মো. আজকারুল হাসান অপু, মাসুদুল হক মুধা মোমিন, শ্যামল শেখ, আরিফুজ্জামান সোহেল, মুজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, শাহিন আক্তার সাঈদ ও নাফিজ ইমতিয়াজ ড্যানী।

2

2