[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

কালিহাতীতে যাত্রীবেশে সিএনজিতে ইয়াবা পাচার, ২ হাজার ৫৩০ পিসসহ গ্রেপ্তার ১


sohel প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন / ০
কালিহাতীতে যাত্রীবেশে সিএনজিতে ইয়াবা পাচার, ২ হাজার ৫৩০ পিসসহ গ্রেপ্তার ১
শুনুন বাংলায় Ready

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবেশে সিএনজিতে করে ইয়াবা পাচারের সময় ২ হাজার ৫৩০ পিস ইয়াবাসহ মুহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার কালিহাতী সদরের বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল এলেঙ্গা-ময়মনসিংহ অভিমুখী সড়কের সাতুটিয়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় এলেঙ্গা থেকে কালিহাতী বাসস্ট্যান্ডগামী একটি সিএনজি তল্লাশি করে সন্দেহভাজন যাত্রীদের মধ্যে মুহাম্মদ আলীকে শনাক্ত করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার ডান পায়ে রাবারের অ্যাংলেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আটটি প্যাকেটে ২ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসআরবির দাবি, গ্রেপ্তার মুহাম্মদ আলী দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাত্রীবেশে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাকে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

2

2