[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নে নির্বাচনের গতিপথ পরিবর্তন, সিরাজ মেম্বারেরর প্রার্থীতা প্রত্যাহার, বাকি রয়েছে আরো অসংখ্য


sohel প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন / ০
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নে নির্বাচনের গতিপথ পরিবর্তন, সিরাজ মেম্বারেরর প্রার্থীতা প্রত্যাহার, বাকি রয়েছে আরো অসংখ্য
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়নের মধ্যে প্রথম ইউনিয়ন ১ নং করেরহাট ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা আশ্চর্যজনক বেশুমার।
প্রায় ১৩/১৪ জন চেয়ারম্যান প্রার্থী নিয়ে বেকায়দায় পড়ে যাওয়ার অবস্থা হয়ে দাঁড়িয়েছিলো।
শেষোতক ওই ১৩/১৪ জন প্রার্থীর মধ্যে আকস্মিক ভাবে মাত্র অল্প কয়েক ঘণ্টার মধ্যে নিজের শারিরীক অবস্থার অজুহাত দেখিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পালনে অক্ষমতার কথা বলে নির্বাচন করা থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন করেরহাট ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক হিসেবে দায়িত্ব রত: সাবেক ইউপি মেম্বার বেলায়েত হোসেন সিরাজ।
গত কয়েক দিন ধরে তিনি দল থেকে মনোনয়ন লাভের জন্য দৌড়ঝাঁপ করেছিলেন। এবং ২৭ নভেম্বর (শুক্রবার) দিনভর ও তিনি নির্বাচনে প্রার্থী হিসেবে বহাল ছিলেন। কিন্তু, হঠাৎ/ আকস্মিক ভাবে সন্ধ্যার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে তার আইডি থেকে পোষ্ট দিয়ে তার অক্ষমতার কথা তুলে ধরে নির্বাচন থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা দেন। হঠাৎ তার এমন মতিভ্রমতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে দেখার পর বিষয়টি নিয়ে অনেকের মাঝে সন্দেহ দেখা দিয়েছে। অনেকে বলাবলি করছেন-আসলে বিএনপি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার আশাবাদী থাকা ওই বিএনপি নেতা বেলায়েত হোসেন সিরাজ কি কারণে হুট করে এমন সিদ্ধান্ত নিয়ে এমন ঘোষণা দিয়ে বসলেন? একাধিক জন জানিয়েছেন প্রকৃতপক্ষে উক্ত বেলায়েত হোসেন সিরাজ মেম্বার বর্তমানে শারীরিক ভাবে সুস্থ্য বৈ অক্ষম ও নয়। তার পরে ও তিনি কি কারণে অসুস্থ্য এবং শারীরিক অক্ষমতার কথা তুলে ধরলেন তা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকে আবার বলাবলি করছেন, তাহলে কি ওই বেলায়েত হোসেন সিরাজ মেম্বারের মতো আরো কি কোনো প্রার্থী তার মতো ওই রকম ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাড়াবেন?

Bangla Photocard Generatorv3.7

2

2