
রাজশাহী প্রতিবেদক:
মরহুম মোঃ আশরাফ আলীর রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া ও মাগফিরাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জননেতা, মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান (মিনু) এমপি। এছাড়াও বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: রবিউল আলম (মিলু)।
দোয়া মাহফিলে রাজশাহী মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে মরহুম মোঃ আশরাফ আলীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। মোনাজাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য প্রার্থনা করা হয়।
আপনার মতামত লিখুন :