
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮ বছর বয়সী প্রথম শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৩২ বছর বয়সী এক অটোরিক্সা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, চকলেট ও চিপস কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে।
পরে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে খবর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
২৬ নভেম্বর (বৃহস্পতিবার) সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় অধিবাসীদের কাছ থেকে জানা গেছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী ছিলো।পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ২৫ নভেম্বর (বুধবার) সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে শিশুটির গতিরোধ করে একই এলাকার বাসিন্দা উক্ত অটোরিক্সা চালক মাহবুব আলম (৩২)।
এ সময় চকলেট ও চিপস কিনে দেয়ার প্রলোভন দেখানো এবং স্কুলে পৌঁছে দেয়ার কথা বলে শিশুটিকে অটোরিক্সায় তুলে নেয় সে।
পরে তাকে একটি নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ঘটনার পর শিশুটিকে আবার বিদ্যালয়ের ফটকের সামনে রেখে যায় অভিযুক্ত ব্যক্তি।এ দিকে, ঘটনার পর শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় চিকিৎসা দেয়ার জন্য। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত: চিকিৎসক ডাঃ জেসমিন আক্তার প্রাথমিক চিকিৎসা ও দেন। পরে উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা জাহেদা আক্তার বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ করেন।সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাংবাদিকদের বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি ও চলছে বলে জানান দেন তিনি।
আপনার মতামত লিখুন :