
নওগাঁ জেলা প্রতিনিধি এস কে দাস
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দা থানার এসআই (নিরস্ত্র) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় সকাল ১০টা ১৫ মিনিটে উপজেলার ৫ নম্বর গণেশপুর ইউনিয়নের পারইল গ্রামে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাম পাশে মেহেদী হাসানের মুদি দোকানের সামনের থেকে দুজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মান্দা উপজেলার কোঁচড়া মধ্যপাড়া গ্রামের মৃত বসরত মুন্নার ছেলে মোঃ সিদ্দিক ওরফে মুন্না (৫০) এবং নওগাঁ সদর থানার নিন্দইন গ্রামের মৃত মকবুল ফকিরের ছেলে মোঃ আবুল হোসেন (৪৫)। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, মান্দা থানার এসআই মোহাম্মদ আব্দুর রহমান, এএসআই রবিউল ইসলাম ও এএসআই মোঃ আসাদ মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ঘোনা গ্রামে গাঁজা বিক্রি হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘোনা গ্রামের মৃত বদের আলী মন্ডলের ছেলে মোঃ আব্বাস আলীকে (৫০) আটক করা হয়। পরে তার দেখানো মতে গোয়াল ঘরের ভেতরে গোবরের খড়ের নিচে নীল রঙের পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বেলা ১১টা ৪৫ মিনিটে এ সংক্রান্ত জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
উভয় ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে মান্দা থানায় পৃথক নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :