পূর্বাহ্ণ ০৪:৪২
রবিবার
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতী গণসংযোগ অনুষ্ঠিত!


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন / ০
বাঘায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতী গণসংযোগ অনুষ্ঠিত!
শুনুন বাংলায় Ready

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজশাহীর বাঘা উপজেলা জামায়াতের উদ্যোগে বাঘা বাজারের বিভিন্ন দোকানদার ও ব্যবসায়ীদের মাঝে দাওয়াতী গণসংযোগ পরিচালিত হয়েছে।

গণসংযোগকালে নেতৃবৃন্দ ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং ইসলামের সুমহান আদর্শের দাওয়াত সম্বলিত লিফলেট বিতরণ করেন।

উক্ত গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ জিন্নাত আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাষ্টার ইউনুস আলী, সেকেন্দার আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার রেজাউল করিম, রাজশাহী জেলা জামায়াতের শুরা সদস্য এমদাদুল হক ও আব্দুর রাজ্জাক, তরিকুল ইসলাম, বাঘা পৌরসভা সভাপতি মাওলানা মোঃ ইমাজ উদ্দিন, সাবেক উপজেলা নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা পৌরসভার সাবেক আমীর অধ্যাপক সাবদার হোসেন এবং বাঘা উপজেলা কর্মপরিষদ সদস্য শাহাদল ইসলামসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আজকের এই গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্ত সাড়া দেন। নেতৃবৃন্দ শান্তি, শৃঙ্খলা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর দাওয়াত সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

2

2