[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

ছাত্রলীগের ডাকা হরতালকে ঘিরে গোপালগঞ্জে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, রণক্ষেত্র গোপালগঞ্জ।


sohel প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ১:৫৩ অপরাহ্ন / ০
ছাত্রলীগের ডাকা হরতালকে ঘিরে গোপালগঞ্জে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া,   রণক্ষেত্র গোপালগঞ্জ।
শুনুন বাংলায় Ready

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
মাবিয়া খানম।

সারাদেশে ঢাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা হরতালে গোপালগঞ্জ
টুঙ্গিপাড়ায় মহাসড়কে মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে মিছিলকে ঘিরে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে বিক্ষোভকারীদের উদ্যেশ্যে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পর থেকে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এদিকে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। আসে পাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে চৌরঙ্গী মোড়ে জড়ো হন। সেখানে তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন।

এ সময় পুলিশ মিছিলকারীদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

2

2