[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে সারাদেশে ছাত্রলীগের হরতালের ডাক।


sohel প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন / ০
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে সারাদেশে  ছাত্রলীগের হরতালের ডাক।
শুনুন বাংলায় Ready

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : মাবিয়া খানম।

গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়ক, ৯ নভেম্বর।
ডিসেম্বর মাসে দেশে ফিরবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এমন বার্তাকে সামনে রেখেই আগামীকাল ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতারা।

এই ধর্মঘট সফল করতে আজ রাত থেকেই গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কে নেমে পড়েছেন নেতাকর্মীরা। ওমর ফারুক খানের নেতৃত্বে রাতে গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মশাল মিছিল বের হয়। মিছিলে শত শত নেতাকর্মী অংশ নেন।

মিছিল থেকে “শেখ হাসিনা আসবে”, “রাজপথ ছাড়ি নাই”, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দেওয়া হয়। গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নেতাদের বক্তব্য, ডিসেম্বরে নেত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে সারা দেশে আন্দোলন আরও জোরদার হবে। তারই প্রস্তুতি হিসেবে আগামীকালের ধর্মঘট। আগামীকাল সকাল থেকে গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অবস্থান নেবেন নেতাকর্মীরা।

এই মহাসড়কের বিকল্প কোনো রুট নেই। গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কই ঢাকা থেকে খুলনা যাওয়ার একমাত্র প্রধান সড়ক। ফলে কাল ধর্মঘট চলাকালে যান চলাচল বন্ধ থাকলে ভোগান্তিতে পড়বেন সাধারণ যাত্রী, অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী যানবাহনের চালকরা।

এদিকে ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়ক এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

2

2