[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

কাস্তে বানাতে ব্যস্ত সময় পার করছেন সলঙ্গার কামাররা কাস্তে নিয়ে ব্যস্ত কামাররা


sohel প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ৫:৫০ অপরাহ্ন / ০
কাস্তে বানাতে ব্যস্ত সময় পার করছেন সলঙ্গার কামাররা   কাস্তে নিয়ে ব্যস্ত কামাররা
শুনুন বাংলায় Ready

সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
আমন ধান কাটাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের সলঙ্গার কামাররা। লোহা ও হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে সিরাজগঞ্জের ৩টি উপজেলার সব হাট-বাজারের কামারশালাগুলো। ধান কাটার জন্য কাস্তে, ধান মাড়াইয়ের ফাল এবং ধান কাটা শেষে প্রয়োজন হবে কোদাল। এসব তৈরি ও মেরামতে এখন ব্যস্ত কামারেরা। প্রতি বছর এ সময়টায় কৃষকরা তাদের প্রয়োজনীয় সামগ্রী মেরামত ও নতুন করে বানানোর জন্য ভিড় করেন কামারশালাগুলোতে।সোমবার (১০ নভেম্বর) তাড়াশ এলাকার মাধাইনগর কালিবাড়ি বাজার ও সলঙ্গার বেশ কিছু কামারশালা ঘুরে দেখা গেছে এমন চিত্র। মাধাইনগর কালি বাড়ি বাজের শ্রী আকাশ চন্দ্র সরকার কামার, আমশড়া জোরপুকুর বাজারে জামিল কামার, রায়গঞ্জ উপজেলার ইছিদাহ বাজারের আহেজ আলী, উল্লাপাড়া উপজেলা মাহমুদপুর গ্রামের আলমাজ মুন্সি, উনুখাঁ হাটের সুজন মাহমুদ, রহিম উদ্দিন, নূরুল ইসলাম, সুজন মাহমুদ, কামারসহ অনেক সহযোগীদের নিয়ে দেদারছে কাজ করছেন। তাদের কারও কথা বলার ফুরসতও নেই। হাঁপর দিয়ে কয়লা আগুনের বাতাসে টকটকে লাল লোহা পিটিয়ে কাস্তে, ধান মারাইয়ের ফাল আর কোদাল বানানোর কাজ করছিলেন তারা।কাজের ফাঁকে ফাঁকে শ্রী আকাশ চন্দ্র সরকার কামার বলেন, ধান কাটার সময় হওয়ায় এখন কাস্তে বানানো ও মেরামত কাজই বেশি। ধান মাড়াইয়ের ফালও বানাচ্ছে অনেকে। আবার অনেক কৃষক আগেই কোদাল বানিয়েছেন, এখন শুধু শান দিয়ে নিচ্ছেন।

কামারশালায় মানুষের অপেক্ষা

আলমাজ কামার বলেন, এখন কয়লা পাওয়া যায় কম। তাই কাজ করতে খুব কষ্ট। তাও মানুষের চাহিদা মেটাতে চেষ্টা করছি। বর্তমানে আমাদের কাজ খুব বেশি। রাতদিন পরিশ্রম করছি। টাকা-পয়সা না থাকায় গ্যাসের চুলা নেই। তাই কয়লা পুড়েই কাজ করছি।
কামারশালায় আসা আমশড়া এলাকার কৃষক আব্দুর রাজ্জাক জানান, আমাদের এখন ধান কাটার সময় হয়েছে। ধান কাটার জন্য কাস্তের খুব দরকার। তাই ৩-৪ টি কাস্তে বানাতে সকাল থেকে এসে বসে আছি। সিরিয়ালই পাচ্ছি না।

তাড়াশ শান্তান এলাকার আরেক কৃষক সোরহাব, জিল্লুর রহমান জানান, ধান মাড়াইয়ের ফাল বানানো ও কোদাল শান দেওয়ার জন্য কামারশালায় এসেছেন।

কামারশালায় একটি নতুন কাস্তে তৈরির জন্য কামাররা ১০০ থেকে ১৫০ টাকা নেন। পুরনো কাস্তে দার কাটাতে লাগে ৬০ থেকে ৮০ টাকা। আর নতুন একটি কোদাল তৈরি করতে নেন ৫০০ থেকে ৬০০ টাকা। ফাল বানাতে খরচ পড়ে প্রায় ২০০ টাকা।

2

2