[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীতে ট্রাফিক পুলিশের অভিযানে ১০৫ মামলা ও ৬৫ যানবাহন আটক


sohel প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ১:৪৪ অপরাহ্ন / ০
রাজশাহীতে ট্রাফিক পুলিশের অভিযানে ১০৫ মামলা ও ৬৫ যানবাহন আটক
শুনুন বাংলায় Ready

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সোমবার (৯ নভেম্বর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক বিভাগ ও ১২টি থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।মানচিত্র দেখুন

অভিযানকালে বিভিন্ন ধরনের ৫৯০টি যানবাহন তল্লাশি ও কাগজপত্র যাচাই করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১০৫টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে ৬৫টি যানবাহন।

আরএমপি জানায়, মহানগরীতে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে চালক ও যানবাহন মালিকদের সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

2

2