[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মান্দায় পৃথক দুটি অভিযান,৩ জনের জরিমানা ও কারাদণ্ড


sohel প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ১:০৬ অপরাহ্ন / ০
মান্দায় পৃথক দুটি অভিযান,৩ জনের জরিমানা ও কারাদণ্ড
শুনুন বাংলায় Ready

নওগাঁ জেলা প্রতিনিধি:-
নওগাঁর মান্দা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। নাবিল নওরোজ বৈশাখ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মান্দা উপজেলা’র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার পর তাদের পুলিশ প্রহরায় জেলহাজতে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৃথক অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন
১. মোঃ মারুফ (২২), পিতা: রুস্তম, গ্রাম: ঘাটখৈর, থানা: মান্দা, জেলা: নওগাঁ।
২. মোঃ শরিফুল ইসলাম (৩৪), পিতা: আহমেদ আলী, গ্রাম: কামারকুড়ি, থানা: মান্দা, জেলা: নওগাঁ।
আদালত এই দুই আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন।
অপর এক অভিযানে দণ্ডপ্রাপ্ত হন
৩. মোঃ মোজাম্মেল হক (৪৮), পিতা: মৃত লজুর প্রামানিক, সাং: বিজয়পুর পূর্বপাড়া, থানা: মান্দা, জেলা: নওগাঁ।

আসামি মোজাম্মেল হককে আদালত ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনে অভিযান অব্যাহত থাকবে

2

2