
নওগাঁ জেলা প্রতিনিধি:-
নওগাঁর মান্দা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। নাবিল নওরোজ বৈশাখ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মান্দা উপজেলা'র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার পর তাদের পুলিশ প্রহরায় জেলহাজতে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৃথক অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন
১. মোঃ মারুফ (২২), পিতা: রুস্তম, গ্রাম: ঘাটখৈর, থানা: মান্দা, জেলা: নওগাঁ।
২. মোঃ শরিফুল ইসলাম (৩৪), পিতা: আহমেদ আলী, গ্রাম: কামারকুড়ি, থানা: মান্দা, জেলা: নওগাঁ।
আদালত এই দুই আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন।
অপর এক অভিযানে দণ্ডপ্রাপ্ত হন
৩. মোঃ মোজাম্মেল হক (৪৮), পিতা: মৃত লজুর প্রামানিক, সাং: বিজয়পুর পূর্বপাড়া, থানা: মান্দা, জেলা: নওগাঁ।
আসামি মোজাম্মেল হককে আদালত ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনে অভিযান অব্যাহত থাকবে
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.