[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইয়ে তারেক রহমান এর কৃষক কার্ড সম্পর্কিত অবহিত করন সভা অনুষ্ঠিত


sohel প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ১১:০৬ অপরাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ে তারেক রহমান এর কৃষক কার্ড সম্পর্কিত অবহিত করন সভা অনুষ্ঠিত

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপি’র চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষি পরিকল্পনা বাস্তবায়ন স্বরূপ কৃষক কার্ড সম্পর্কিত অবহিত করন সভা সারাদেশের মতো অনুষ্ঠিত হয়েছে।

দেশের অন্যান্য স্থানের মতো মীরসরাইতে ও পরীক্ষামূলক ভাবে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে কৃষক কার্ড। এমনটা ধারণা দিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।
সূত্র জানায়, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন এর নির্দেশনা মোতাবেক কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা ১৫ জুলাই (বুধবার) বিকাল ৩টায় বারইয়ারহাট পৌরসভাস্থ এমপি’র ব্যাক্তিগত ও দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক কার্ড সম্পর্কিত ধারণা মূলক বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।
সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া প্রমুখ।

Bangla Photocard Generatorv3.7