

খুলনা জেলা প্রতিনিধি
দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই অভ্যুত্থান দিবসের গণমিছিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী চায় জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই যোদ্ধারা এদেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করে মানুষের জন্য ন্যায় ও ইনসাফপূর্ণ বৈষম্যহীন রাস্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বর্তমান সরকার ফ্যাসিস্টের পথে চলা শুরু করেছে। ফ্যাসিস্ট হাসিনা যেমন এদের মানুষের বাক স্বাধীনতা হরণ করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠার পথে পা বাড়িয়েছিল। এদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থান মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বর্তমান সরকার যদি সেই পথে হাটতে চায় তার পরিণতিও একই হবে।
দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে উপজেলা কার্যালয়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আঃ রহিম, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন অফিস সেক্রেটারি মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি সাইফুল্লাহ মানসুর, সেক্রেটারি মোঃ তাসলিম আলম টুটুল, দিঘলিয়া ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, সেক্রেটারি মোঃ বদিউজ্জামান আজাদ, কর্মপরিষদ সদস্য মোঃ মুরাদুর রহমান, বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শওকাত আকবর মোড়ল, সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোল্লা শফিকুল ইসলাম প্রমুখ। আলোচলা শেষে এক গণমিছিল দিঘলিয়া উপজেলা মোড় থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে গিয়ে এক পথ সভার মাধ্যমে শেষ হয়।
আপনার মতামত লিখুন :