

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার গ্রাম্য বড়ো বাজার গুলোর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযোগস্থল নিজামপুর-হাইতকান্দি-সাহেরখালি-ভোরবাজার অলি আহাম্মদ আব্দুর রহমান সড়ক প্রসস্ত করন ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করলেন চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন।
এ উপলক্ষে ৪ আগষ্ট বিকাল ৪ টায় নিজামপুর কলেজ বাজারে এক উদ্বোধনী সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নুরুল আমিন এমপি।
৮ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দের অলি আহাম্মক আব্দুর রহমান সড়ক নিজামপুর টু শাহেনখালি ভোরের বাজার সড়কটি সংস্কারের কাজ সম্পন্ন হলে এতদাঞ্চলের হাজার হাজার নারী পুরুষের যোগাযোগ মাধ্যম অতি সহজতর: হবে।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সদস সচিব ও যুগ্ম আহবায়ক সালাহ্ উদ্দিন চেয়ারম্যান, গাজী নিজাম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন-মীরসরাই উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক নুরের ছাপা, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন, ৯ নং মীরসরাই সদর ইউনিয়ন সংগ্রাম পরিষদের সাবেক নির্বাচিত আহবায়ক কাজী রেজাউল করিম, ৬ নং ইছাখালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন এবং ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।
আপনার মতামত লিখুন :