

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বসবাসকারী মোসাম্মৎ মঞ্জিলা বেগম (১৯-২০) বছর বয়স এক তরুণী গত কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, স্বামীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরে তিনি রাতের বেলা বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবার সূত্রে জানা যায়, মঞ্জিলা বেগমের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়। তার বাবার নাম মোহাম্মদ মঞ্জু। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার দেওয়ালবাড়ী মেলামাইন গেট সংলগ্ন একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন এবং নতুন বাজার এলাকার একটি কারখানায় চাকরি করতেন।
স্বজনরা জানান, কয়েকদিন আগে স্বামীর সঙ্গে ঝগড়ার পর রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কোনো ব্যক্তি যদি মঞ্জিলা বেগমের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনু
আপনার মতামত লিখুন :