

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ৫ আগষ্ট বিকাল ৪ টায় শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী লীগ সরকারের পতনের দুই বছর পূর্তি পালন উপলক্ষে মীরসরাই সদরে এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মীরসরাই পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য সচিব জাহিদ হোসেন এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মীরসরাই থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন। এতে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন প্রমুখ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নুর মোহাম্মদ, রফিকুল ইসলাম পারভেজ, কামরুল হাসান লিটন,
বিএনপি নেতা খায়ের উল্লাহ, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক নুরের ছাপা, বিএনপি নেতা জাফর ইকবাল, মোঃ ইকবাল হোসেন, মীরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসান, সদস্য সচিব, বোরহান উদ্দিন সবুজ, যুবদল নেতা এম, এ মামুন, পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন তুহিন, যুবদল নেতা বাবলু, ছাত্র দল নেতা ইনজামামুল হক ইমন প্রমুখ।
আপনার মতামত লিখুন :