অপরাহ্ণ ১০:২৭
রবিবার
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ গ্রাম গাঁজাসহ লালপুরে মাদক কারবারি গ্রেফতার, আদালতে প্রেরণ​


sohel প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৯:৪০ অপরাহ্ন /
৫০ গ্রাম গাঁজাসহ লালপুরে মাদক কারবারি গ্রেফতার, আদালতে প্রেরণ​

মোঃআইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুরে ৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ ইসাহাক আলী ওরফে ইসুব (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান খোন্দকার সঙ্গীয় ফোর্সসহ গত ২৪ জুলাই (শুক্রবার) রাত ৯:২৫ ঘটিকায় লালপুর থানাধীন সিরাজীপুর মন্ডলপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অভিযুক্ত ইসাহাক আলীর বসতবাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে তাঁকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।​গ্রেফতারকৃত ইসাহাক আলী সিরাজীপুর মন্ডলপাড়ার (বৈদ্যনাথপুর সবজীপাড়া) মোঃ ইসলাম মন্ডল ও মোছাঃ তকিনা বেগমের ছেলে।​এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ (২৬ জুলাই) গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।