

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল এলাকায় ইয়াবা ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম প্রকাশ ইরান (৪৮) নির্মম ও পৈশাচিক ভাবে নির্যাতন চালিয়ে নাইম নামের এক যুবককে মারাত্মক ভাবে আহত করার পর তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ নিয়ে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় এলাকার বিক্ষুব্ধ লোকজন নাঈমকে দাফনের পর পরই খুঁজে বের করে ওই ইয়াবা ব্যবসায়ী ও নাঈমের হত্যাকারী ইরান (৫০) কে সন্ত্রাসীকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে ইরানের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়। নিহত ইয়াবা ব্যবসায়ী ও শীর্ষ আওয়ামী সন্ত্রাসী তার দলীয় সরকারের পতন ঘটার পর কিছু দিন পালিয়ে থেকে কতিপয় নেতা কর্মী নামধারী ব্যাক্তি বিশেষের শেল্টারে থেকে পুনরায় ওই ইয়াবা ব্যবসার কারবার চালিয়ে যাচ্ছিলো ইরান। এমন অভিযোগ এলাকার বিভিন্ন লোকজনের ।
সূত্র জানায়, সে পুলিশকে ও ভয় করতো না। তার অবৈধ ইয়াবা ব্যবসায় কেউ বাধা দিলে পুলিশ দিয়ে তাদেরকে হয়রানীর ভয় দেখাতো।
আপনার মতামত লিখুন :