[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহী মোহনপুরে নারীকে মারধরের অভিযোগ


sohel প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন /
রাজশাহী মোহনপুরে নারীকে মারধরের অভিযোগ

মোহনপুর প্রতিনিধি

চিকিৎসা শেষে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের
রাজশাহীর মোহনপুরে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসা শেষে ভুক্তভোগী নারী একই গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের বিরুদ্ধে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী বানেছা বেগম (৫১) মোহনপুর গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার দুপুরে বানেছা বেগম বাড়ির সামনে শিশু আব্দুল্লাহকে নিয়ে বের হলে একই গ্রামের মৃত মুনছুরের ছেলে আব্দুল মান্নান তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। গালিগালাজের কারণ জানতে চাইলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে স্থানীয়রা আহত বানেছা বেগমকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাস্বের হোসেন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Bangla Photocard Generatorv3.7