[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের বারইয়ারহাটে জুলাই অভ্যুত্থানের দুই বছর পার’র দিন, আনন্দ- উচ্ছাসে বিএনপি’র নেতা কর্মী ও সাধারণ মানুষ


sohel প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ১:৩৯ অপরাহ্ন /
চট্টগ্রামের বারইয়ারহাটে জুলাই অভ্যুত্থানের দুই বছর পার’র দিন, আনন্দ- উচ্ছাসে বিএনপি’র নেতা কর্মী ও সাধারণ মানুষ

০এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :জুলাই আন্দোলনে দেশপ্রেমিক ছাত্র-জনতার রুদ্ররোষ থেকে বাঁচতে একনায়কতান্ত্রিকতায় দেশের প্রধানমন্ত্রী সেজে ‘জগদ্দল পাথর’র ন্যায় রাষ্ট্রিয় ক্ষমতা আটকে রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগষ্টে দেশ থেকে পালিয়ে যাওয়া এবং তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের দুই বছর পার হওয়ার আনন্দ উচ্ছাসে মেতে উঠা চট্টগ্রাম (উত্তর) এর বারইয়ারহাটে পৌরসভা ও স্থানীয় ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ আগষ্ট (বুধবার) বিকাল ৩ টায় বারইয়ারহাট বিশ্বরোডস্থ গ্রীণ টাওয়ারের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্থানীয় এমপি নুরুল আমিন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, বিএনপি নেতা জসিম উদ্দি ভেন্ডর, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক দিদারুল আলম মিযাজি, যুগ্ম আহ্বায়ক কামরান সরোয়ার্দী, নজরুল ইসলাম লিটন, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, আবু সাঈদ বাবলু, বারইয়ারহাট পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কমিশনার সাঈদুল ইসলাম মামুন, বর্তমান আহবায়ক নুরুল আবছার মিয়াজি, ছাত্রদল নেতা সাইফুর রহমান সাইফ, সাজ্জাদুল হক সোহাগ, শাহাদাত হোসেন মিয়াজি ও মোস্তাক উদ্দিন প্রমুখ।

Bangla Photocard Generatorv3.7