

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
গত ৫ আগস্ট থানা এলাকার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর পূর্বপাড়া গ্রামের একটি উঠান থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন স্থানীয় জয়কালীপুর গ্রামের তানভীর (১৯), তেজখালী ইউনিয়নের বিলপাড়া গ্রামের বাবু মিয়া (২১) এবং হিজলিয়াকান্দি এলাকার শুভ আহমেদ অন্তর (১৯)।
বাঞ্ছারামপুর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে নিয়ম অনুযায়ী জব্দ তালিকাভুক্ত করা হয়।
এই ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :