

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের
মীরসরাইয়ের করের হাটে শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী লীগ সরকারের পতনের দুই বছর পূর্তি উপলক্ষে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
মিছিলে নের্তৃত্ব দেন বিএনপি নেতা আবুল হোসেন মিয়া সওদাগর, নুর আলম মেম্বার, ছালেহ আহমেদ ডিপটি, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সিরাজ মেম্বার, সাবেক আহবায়ক রেজাউল করিম, যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু, রেজাউল করিম নোমান, ফজলুল মুরাদ, সদস্য সচিব এয়াছিন মিজান, যুবদল নেতা আক্তার হোসেন চৌধুরী, সৈয়দ জিয়া উদ্দিন, এমডি সাঈদ, যুবদলের সভাপতি জামশেদ আলম ফারুক, আক্তার হোসেন, মোশাররফ হোসেন, ইকবাল হোসেন, এমরান হোসেন শামীম কৃষকদল নেতা আনোয়ারা হোসেন, শ্রমিক দল নেতা আবু ছালেক প্রমুখ।
আপনার মতামত লিখুন :