

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর নের্তৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে উত্তর চট্টগ্রামের জোরারগঞ্জ থানা শাখা জামায়াতে ইসলামী বারইয়ারহাট পৌরসভায় বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ করেছে।
৫ আগষ্ট (বুধবার) বিকেল ৫টায় বের করা মিছিল ঢাকা চট্টগ্রাম- মহাসড়ক হয়ে বারইয়ারহাট পৌরসভায বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জোটের উপজেলা ও স্থানীয় নের্তৃবৃন্দরা বক্তব্য রাখেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাইতে শহীদ হওয়ারা তাদের জীবন বিসর্জন দিয়ে এবং যারা আহত হয়ে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা দিয়ে গেছেন তারা দেশপ্রেমিক মানুষের কাছে তারা আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। বক্তারা গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জনগণের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে ১১ দলীয় ঐক্য জোটের জোরারগঞ্জ থানা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার ওপর গুরুত্বারোপ করে প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :