[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের প্রতিবাদে মানববন্ধন


sohel প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ২:১০ অপরাহ্ন /
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ইসমাইল হোসেন, খুলনা জেলা প্রতিনিধি

উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি।

খুলনায় কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নিয়ে ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
জানা যায়, খুলনার জাতিসংঘ পার্ক সংলগ্ন জন্মভূমি অফিসের মোড়ে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে এ হামলায় সাংবাদিক সমাজের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এদিকে উপজেলা প্রেসক্লাব, দিঘলিয়া, খুলনার পক্ষ থেকেও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Bangla Photocard Generatorv3.7