

নিজস্ব প্রতিবেদক: ডাঃ মোঃ শাহীন মিয়া
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১২ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ মাজহারুল ইসলাম (২২)। পুলিশ জানায়, উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত হেরোইন জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :