

এম, এ কাশেম, মীরসরাই, চট্টগ্রাম থেকে : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড় তাকিয়া এলাকার শিল্প জোন সড়কের সৈদালী এলাকায় গভীর রাতে লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরো ২ জন।
সূত্র থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে, ২৯ আগষ্ট (শনিবার) গভীর রাত ১২ টা ৭ মিনিটের দিকে বড় তাকিয়া বাজার থেকে নিজেদের বাড়ি (পশ্বিম দিকে) ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি লরির সাথে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী তালাত মামুদ শুভ (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। মোটরসাইকেলে থাকা আরো ২ জন গুরুতর: আহত হয়। প্রচুর রক্তক্ষরণ অবস্থায় তাদেরকে স্থানীয় রেসিডেন্সিয়াল হাসপাতালে নিয়ে ভর্তি করানোর পর ওমর (২৬) নামে আরো একজনের মৃত্যু ঘটে। বাকি জনের অবস্থা ও সংকটাপন্ন বলে জানা গেছে।
এ ছাড়া- লরিতে থাকা চালকের সহকারী (হেলপার) ও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য, উক্ত দুর্ঘটনাস্থল সৈদালী এলাকায় বিগত ২০১১ সালের ১১ জুলাই মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় কোমলমতি ৪৪ স্কুল শিক্ষার্থী ও অপর আরো একজন সহ মোট ৪৫ জন নিহত হয়েছিলো।
ওই দিন মীরসরাই সদর স্টেডিয়ামে তৎসময়কার আওয়ামী লীগ সরকার কর্তৃক আয়োজিত ‘বঙ্গ মাতা-বঙ্গবন্ধু’ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা দেখতে এবং তাদের সহপাঠী খেলোয়াড়দের উৎসাহ যোগাতে উপজেলার আবু তোরাবস্থ দুই টি স্কুলের শিক্ষার্থীরা খেলা শেষে একটি মিনি ট্রাকে উঠে গাঁদাগাদি করে যার যার এলাকায় ফিরতি পথে গাড়ি চালক চলন্ত রত: গাড়ির ড্রাইভিং সীটে বসে অপরপ্রান্তের একজনের সাথে মোবাইলে কথা বলা রতাবস্থায় গাড়িটি ময়লা আবর্জনা মিশ্রিত একটি ডোবায় পড়ে উল্টে যায়। এ সময় কোমলমতি শিক্ষার্থীরা গাড়ির নিচে চাপা পড়ে একে একে পর পর ৪৪ জন এবং অন্য আরো একজন সহ ৪৫ জন প্রাণ হারায়।
আপনার মতামত লিখুন :