অপরাহ্ণ ০৪:৪০
বৃহস্পতিবার
২৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দেওয়ার আহ্বান


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন /
বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দেওয়ার আহ্বান

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন দাশ গুপ্ত।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিদ্যালয় পরিদর্শনকালে ইউএনও শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষা কার্যক্রম, পরিবেশ ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন তিনি।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও সুজন দাশ গুপ্ত বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে। খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় দিঘলিয়া উপজেলা আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ইউএনওর পরিদর্শন ও ফুটবল বিতরণকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

2

2