

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ির একটি বিয়ে বাড়িতে মেহেদি সন্ধ্যা অনুষ্ঠানের আলোক সজ্জার বৈদ্যুতিক তারে জড়িয়ে নূর আয়েশা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনায় তার স্বামী মোহাম্মদ শফিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ৯ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের পূর্ব শাহ নগর গ্রামের রিজোয়ান উদ্দিন এর বাড়িতে এই মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে।
বিয়ে বাড়ির আনন্দ- উৎসব নিমিষেই শোক বিহবলতায় পরিনত হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :