অপরাহ্ণ ০৪:৩৯
বুধবার
২৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইগ্রামে স্যাপার ল্যাড স্কুলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন /
বড়াইগ্রামে স্যাপার ল্যাড স্কুলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ স্যাপার ল্যাড স্কুলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন খাতুন।

দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়। উৎসবমুখর পরিবেশে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ৩৫ জন কোমলমতি শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআন শরিফ তুলে দেওয়া হয়। পরে প্রতিষ্ঠানের গৌরবময় ২৮ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় ২০২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে সেরা সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দিয়ে শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয়। একই সঙ্গে ২০২৬ সালের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলাই প্রকৃত শিক্ষা। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা, আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

2

2