

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকা থেকে ৫৩০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-৫। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আচুয়া তালতলা গ্রামের আচুয়া তালতলা প্রাইমারী স্কুলের সামনে আমগাছের নিচে অভিযান পরিচালনা করে।
এসময় কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে তারা দৌড়ে পালিয়ে যায়।
পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ওই স্থানে তল্লাশি করে সিড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ টি স্বচ্ছ পলিপ্যাকে রক্ষিত বাদামী রঙের হেরোইন পাওয়া যায়। জব্দকৃত ৫ টি পলিপ্যাকে সর্বমোট ৫৩০ (পাঁচশত ত্রিশ) গ্রাম হেরোইন ছিল।
র্যাব-৫ জানায়, প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে মাদক, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :