

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আ’লীগ নেতাদের আশির্বাদপুষ্ট হয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবি দলের প্রচার সম্পাদক কামরুল ইসলাম বেসরকারি টিভি চ্যানেল ‘মোহনা টিভি’ ও দৈনিক অর্থনীতি পত্রিকার মীরসরাই প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়ে দোর্দন্ড প্রভার বিস্তারের করে বিভিন্ন পয়েন্ট থেকে চাঁদাবাজি সহ নানাবিধ: অপরাধ ও অনৈতি কর্মকান্ড চালিয়ে আসছিলো বলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অভিযোগ। তার এহেন কর্ম ৫ আগষ্ট আওয়ামীলীগের পতন হওয়ার পর কিছুদিন বন্ধ থাকলে ও বর্তমান সময়ে আবারো শুরু করায় ¯’ানীয় বিএনপ’র নেতা-কর্মীরা এর প্রতিবাদ জানালে সে সাংবাদিকতার প্রভাব খাটিয়ে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে এবং বিভিন্ন ভাবে হয়রানির সৃষ্টি করে বলে ও অভিযোগে প্রকাশ। সাংবাদিক নামের কামরুলের ওই রকম ঘটনার প্রতিবাদকারীদের মধ্যে একজন ইউনিয়ন যুবদল নেতা আব্বাস উদ্দিন ঘটনার দিন গত ৩ আগষ্ট সন্ধ্যায় বারইয়ারহাট থেকে সিএনজি যোগে করেরহাট নিজ বাড়িতে যাওয়ার সময় পূর্ব ওৎপেতে থাকা উক্ত সাংবাদিক নামধারী কামরুল ইসলাম ও তার ভাই সহ আরো কয়েকজনকে নিয়ে তাকে সিএনজি থেকে নামিয়ে বেদড়ক পিটাতে থাকে। এতে তার শরিরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়া সহ নাক ও ফাটিয়ে যায়। ঘটনায় বাদী হয়ে যুবদল নেতা আব্বাসের স্ত্রী বাদী হয়ে স্থানীয় জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আর উক্ত মামলায় সাংবাদিকতার প্রভাব খাটিয়ে ৮ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে জামিন নিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
এদিকে উক্ত সাংবাদিক কামরুল ইসলাম ও তার ভাই সহ অন্যান্যরা মিলে হামলা চালিয়ে যুবদল আব্বাস উদ্দিন কে মারাত্মক আহত করার পর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বর্তমানে বিএনপি’ সমন্বয়ক ফজলুল মুরাদ এবং বর্তমান ইউনিয়ন যুবদলের সভাপতি জামশেদ আলম ফারুক সহ আরো কয়েকজন কে আসামি করে পাল্টা আরেকটি মামলা দায়ের করে সে।
আপনার মতামত লিখুন :