অপরাহ্ণ ০৪:৩৯
বুধবার
২৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন কালে আকস্মিক দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত ও ১ উর্ধ্বতন কর্মকর্তা গুরুতর: আহত


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন /
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন কালে আকস্মিক  দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত ও ১ উর্ধ্বতন কর্মকর্তা গুরুতর: আহত

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন কালে আকস্মিক দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত হয়েছেন। এবং ঘটনায় উর্ধ্বতন ১ কর্মকর্তা গুরুতর: আহত হয়েছেন।
সূত্রে পাওয়া সংবাদে প্রকাশ- ৯ সেপ্টেম্বর (বুধবার) সকালের দিকে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলা কালে একটি ট্যাংক থেকে গোলা বর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত হয়েছেন। এবং ঘটনায় ১ জন উর্ধ্বতন কর্মকর্তা গুরুতর: ভাবে আহত হয়েছেন।
আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে ও সূত্র জানায়।
তবে, এই রিপোর্ট পাঠানো পর্যন্ত নিহত ২ সৈনিক ও আহত কর্মকর্তার নাম জানা যায়নি।

2

2